বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১৭:৪৩

রাঙ্গামাটিতে অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙ্গামাটি, ২৯ মার্চ ২০২৬ (বাসস): জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ রোববার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র মারিশ্যা জোনের (২৭ বিজিবি) বিশেষ অভিযানকালে বাঘাইছড়ি উপজেলার টিএন্ডটি কলোনি নামক এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, মারিশ্যা জোনের অধিনায়কের নির্দেশক্রমে নায়েব সুবেদার মো. আব্দুল মালেক এর নেতৃত্বে একটি টহল দল স্থানীয় টিএন্ডটি কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন অবৈধ ৮৭ দশমিক ৬৬ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করে। জব্দকৃত কাঠের বাজার মূল্য আনুমানিক তিনলাখ ৯৪ হাজার ৪৭০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি বিজিবি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।