শিরোনাম

মেহেরপুর, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : মেহেরপুরে জ্বালানি তেলের মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা।
এছাড়া ক্যাবের জেলার সভাপতি সাংবাদিক রফিকুল আলম, সাধারণ সম্পাদক মাসজুল হক মানিক, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারি কমিশনার হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
সভায় জ্বালানি তেলের বর্তমান মজুত পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা, ন্যায্যমূল্যে বিক্রয় নিশ্চিতকরণ এবং সম্ভাব্য সংকট মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেয়া হয়।
সভায় বক্তারা বলেন, জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনসাধারণের ভোগান্তি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করতে হবে।