বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১৫:৩৯
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৫:৪৪

বগুড়ায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করায় জরিমানা

বগুড়ার শাহজাহানপুরে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে একটি পরিবহনকে জরিমানা করা হয়। কোলাজ: বাসস

বগুড়া, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : বগুড়ার শাহজাহানপুরে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করায় আর.কে পরিবহনকে জরিমানা করা হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার ৯ মাইল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

তিনি জানান, নির্ধারিত ভাড়ার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি যাচাই করে আর.কে পরিবহনের কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়। যাত্রীদের ভোগান্তি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।