শিরোনাম

বগুড়া, ২৯ মার্চ, ২০২৬ (বাসস): জেলার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার চাঁপাপুর-চৌমুহনি সড়কের আড়াইল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম হাবিবা খাতুন (৪)। শিশুটি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক হাবিবাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।