বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১৫:১৮

তাড়াশে জব্দ পেট্রোল বিক্রির টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলেন ইউএনও

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।  ছবি: বাসস

সিরাজগঞ্জ, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত ৩৭৬ লিটার পেট্রোল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন ইউএনও। 

আজ রোবাবার ব্যাংকের মাধ্যমে তিনি এ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। 

গত শুক্রবার বিকেলে উপজেলার বিনসাড়া বাজারের মের্সাস মোল্লা এন্টারপ্রাইজে অবৈধভাবে পেট্রোল মজুদ রাখার দায়ে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। 

এ সময় তিনি অবৈধভাবে মজুদ রাখা পেট্রোল জব্দ করেন। পাশাপাশি ওই দোকানের মালিক শাহ আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ওই তেল উপজেলার খালকুলা নর্থ বেঙ্গল সমবায় ফিলিং স্টেশনে নিয়ে গিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে ১১৬ টাকা লিটার দরে মোটরসাইকেল চালকদের কাছে ১ লিটার করে বিক্রি করা হয়। তাতে ৩৭৬ লিটার পেট্রোল পাওয়া যায় এবং বিক্রি করে সর্ব মোট ৪৩ হাজার ৬১৬ টাকা গচ্ছিত হয়। সাপ্তাহিক ছুটি থাকায় উক্ত টাকা আজ সকালে ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, আমরা সকল বিধি মেনে তেল জব্দের ওই কার্যক্রম পরিচালনা করেছি। বিক্রি করা তেলের টাকা সাপ্তাহিক ছুটি শেষ হওয়া মাত্রই আজ সকালে ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। অতি উৎসাহী কিছু ব্যক্তি ভূল তথ্য ছড়িয়েছে।  

তিনি বলেন, তেলের সংকট মুহূর্তে সরকারের নির্দেশনা মেনে মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।