বাসস
  ২৮ মার্চ ২০২৬, ১৯:১৪

গোপালগঞ্জে জ্বালানি তেল মজুদের দায়ে জরিমানা

গোপালগঞ্জ, ২৮ মার্চ ২০২৬ (বাসস): জেলা সদরে আজ অবৈধভাবে একহাজার পাঁচশ লিটার জ্বালানি তেল মজুদের দায়ে মেসার্স গংগা মোটরস নামের একটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ শনিবার দুপুরে শহরের পাঁচুড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারদীন খান প্রিন্স।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স জানান, গোপন তথ্যের ভিত্তিতে অবৈধভাবে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মেসার্স গংগা মটরসে ১ হাজার ৫শ’ লিটার জ্বালানি তেলের মজুদ পাওয়া যায়। এ ঘটনায় ওই পেট্রোল পাম্পকে নয়হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।