শিরোনাম

সুনামগঞ্জ, ২৮ মার্চ ২০২৬ (বাসস) : জেলা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার (২৭ মার্চ) রাত ১১ টায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নে মাছিমপুর বিওপি কর্তৃক বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে গামারীতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ১১ হাজার ৯৭০ পিস ভারতীয় ZUVIMIDE Capsule, ৫ হাজার পিস ISONEC tablet এবং ১২০ পিস KLACID (IV) জব্দ করা হয়। যার সর্বমোট মূল্য ১৭ লাখ নিরানব্বই হাজার ৯০০ টাকা।
সুনামগঞ্জ (মাছিমপুর বিওপি) বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বাসসকে বলেন, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় ওষুধ সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।