শিরোনাম

রংপুর, ২৮ মার্চ, ২০২৬ (বাসস) : নগরীর স্বনামধন্য সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদ-এর ১২৫৭তম সাহিত্য বৈঠক শুক্রবার রাতে টাউন হল চত্বর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি বিশিষ্ট সংগঠক ও শিক্ষাবিদ ড. নাসিমা আকতার।
বৈঠকে বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর মোহাম্মদ শাহ আলম ‘সামাজিক সম্প্রীতি রক্ষায় খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম’— শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন।
এ সময় স্বরচিত কবিতা পাঠ ও পঠিত লেখাগুলো নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন, বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক আতাহার আলী খান।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করেন সংগঠনটির উপদেষ্টা ও লেখক এডভোকেট মাসুম হাসান।
এই বৈঠকে স্বরচিত কবিতা পাঠ করেন— কবি আতাউল করিম অতুল, সুফি জাহিদ হোসেন, আজিজুল হক মোল্লা, আফরোজা বেগম, জাহাঙ্গীর আলম ও শাহীন হোসেন।
এ সময় নির্মলেন্দু গুণের কবিতা আবৃত্তি করেন কবি মল্লিকা শর্মা এবং ফরহাদ মাজহারের কবিতা আবৃত্তি করেন কবি মেহেদী মাসুদ।
নিজের লেখা সঙ্গীত পরিবেশন করেন কবি, গীতিকার, সুরকার শরীফ আহমেদ।
বৈঠকে কবি সুফি জাহিদ হোসেন তার লেখা কবিতার বই ‘তুমি, আমি, প্রেম’ সংগঠনটিকে উপহার হিসেবে প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— কবি তাহমিদ হাসান হামীম ও ইয়াসির আরাফাত ফুয়াদ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।