শিরোনাম

নাটোর, ২৭ মার্চ ২০২৬ (বাসস): জেলার সিংড়া উপজেলায় আজ ১ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ পানাউল্লাহ খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সিংড়া উপজেলায় পানাউল্লাহ খালের পাকিশা ব্রীজের অবৈধ বাঁধ অপসারণ করে খনন কাজের উদ্বোধন করেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এসময় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আবদুন নুর, বিএডিসি (ক্ষুদ্রসেচ) -এর সহকারী প্রকৌশলী মানিক রতন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পাকিশা ব্রীজের দীর্ঘ দিনের এই অবৈধ বাঁধ অপসারণ এবং ১ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ পানাউল্লাহ খাল পুনঃখননে সিংড়া উপজেলার ছাতারদীঘি এলাকার ১৪টি গ্রামের প্রায় সাতশ’ হেক্টর জমির ফসল জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে।