বাসস
  ২৭ মার্চ ২০২৬, ১৭:৩৭
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১৭:৩৯

ইরানের স্কুলে হামলার ঘটনায় ‘বিচার’ দাবি জাতিসংঘের

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ মার্চ, ২০২৬ (বাসস): জাতিসংঘ ইরানের একটি স্কুলে প্রাণঘাতী বোমা হামলার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে এবং দ্রুত তদন্ত শেষ করে বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

জেনেভা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক শুক্রবার বলেন, ২৮ ফেব্রুয়ারি মিনাবের শাজারেহ তাইয়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনা গভীর আতঙ্ক সৃষ্টি করেছে।

তিনি বলেন, ‘যারা এই হামলা চালিয়েছে, তাদের ওপরই দ্রুত, নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব বর্তায়।’
যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্ধৃত করে তুর্ক জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তিনি এ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমি চাই যত দ্রুত সম্ভব এই তদন্ত শেষ হোক এবং এর ফলাফল প্রকাশ করা হোক। যে ভয়াবহ ক্ষতি হয়েছে, তার বিচার হতে হবে।’