বাসস
  ২৭ মার্চ ২০২৬, ১৫:২১

রাউজানে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

ছবি: বাসস

চট্টগ্রাম উত্তর (রাউজান), ২৭ মার্চ, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের রাউজানে পরিত্যাক্ত অবস্থায় ১টি দেশীয় পাইপ গান ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব।

আজ শুক্রবার ভোর রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রামের মাহামুদুর রহমান প্রকাশ একে মাহমুদ এর বসতবাড়ির পূর্ব দিকের খালি জমির মধ্যে অবস্থিত খরের গাদা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি দেশীয় পাইপ গান ও ২ রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ জব্দ করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।