বাসস
  ২৭ মার্চ ২০২৬, ১২:৪৩

নাটোরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ছবি : বাসস

নাটোর, ২৭ মার্চ, ২০২৬ (বাসস): নাটোরের সিংড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সন্ধ্যায় উপজেলার বড় সাঐল ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের (সিংড়া) সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

সমাবেশে সংসদ সদস্য আনু বলেন, বর্তমান সরকার সুশাসন নিশ্চিত করে দেশকে মানবিক রাস্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে সামাজিক স্থিতিশীলতা একান্ত অপরিহার্য। আমরা যে কোনো মূল্যে মাদকের জীবনহরণ নেশা থেকে যুব সমাজকে রক্ষা করতে চাই।

পরে প্রধান অতিথি মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান এবং মাদক বিরোধী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি প্রদান করেন।

বড় সাঐল ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের সভাপতি কায়ছার হায়দার হেলালের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রাকিবুল হাসান এছামী, বড় সাঐল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, বড় সাঐল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম ফজলুল হক। 

অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজন কমিটির আহ্বায়ক ও গণমাধ্যম কর্মী মো. আব্দুল হাকিম।