শিরোনাম

কুড়িগ্রাম, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলজার হোসেন (৫০) নামের এক চা দোকানির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধরলা ব্রিজের পূর্বপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোলজার হোসেন চর মাধবরাম গ্রামের মৃত সমশের আলীর ছেলে। তিনি ভোগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৬টার দিকে নিজ বসতবাড়ি থেকে ধরলা ব্রিজের পূর্বপাড়ে তার চায়ের দোকান খুলতে যান সোলজার হোসেন। এ সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে দোকানের পেছনে গেলে সেখানে থাকা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।