বাসস
  ২৬ মার্চ ২০২৬, ১৫:৫১

বান্দরবানে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বান্দরবানে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। ছবি : বাসস

বান্দরবান, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বান্দরবানে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। তিনি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ফুল ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর, অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান।