বাসস
  ২৬ মার্চ ২০২৬, ১৫:৪৪

গোপালগঞ্জে ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

ছবি : বাসস

গোপালগঞ্জ, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ডিজেল মজুদ করে বাজারে সংকট তৈরি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, ২ হাজার লিটার ডিজেল মজুদ করে বাজারে কৃত্তিম তেলের সংকট তৈরি করায় পাটগাতী বাসস্ট্যান্ডের আল আমিন স্টোরের মালিক আহাদ শেখকে পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, যে ব্যবসায়ীরা তেল মজুদ করে বাজারে কৃত্তিম তেলের সংকট তৈরি করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি রয়েছে। তেল মজুদের প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।