বাসস
  ২৬ মার্চ ২০২৬, ১৪:১৩

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ঝিনাইদহ, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। মেয়েটির বয়স আনুমানিক ২৫ বছর।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার বারোবাজার রেলস্টেশনের ৪৫০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত মেয়েটি অনেক সময় ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে ছিল। পরে ট্রেন এলে তাতে ওই নারী কাটা পড়েন।

বারোবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন সকাল ১০ টার পর বারোবাজার রেলওয়ে স্টেশনে আসার আগে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তবে ধারণা করছি মেয়েটি আত্মহত্যা করতে পারে।