শিরোনাম

বান্দরবান, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পার্বত্য জেলা বান্দরবানে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।
সবার আগে নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীর নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়। এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসক শামীম আরা রিনি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার মো. আবদুর রহমান, পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও বান্দরবানের সিভিল সার্জন কার্যালয়,পার্বত্য উন্নয়ন বোর্ড, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শহীদ মিনার প্রাঙ্গণে জনতার ঢল নামে।