বাসস
  ০২ জুলাই ২০২৬, ২১:২০

চাঁদপুরে এইচএসসি-সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৩৯০ পরীক্ষার্থী

ছবি : বাসস

চাঁদপুর, ২ জুলাই, ২০২৬, (বাসস): জেলায় এবারের এইচএসসি, আলিম, ভোকেশনাল ও বিএম থেকে পরীক্ষার্থী ছিল ১৭ হাজার ৫৪৮ জন।

প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেনি অর্থাৎ অনপুস্থিত ছিল ৩৯০ পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে মাদ্রাসার এক শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার সহকারী কমিশনার নাঈমা আফরোজ  থেকে এসব তথ্য জানা গেছে।

এইদিন এইচএসসিতে বাংলা প্রথম পত্র বিষয়ে ৩২ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১০ হাজার ৭০৬ জন। অংশগ্রহণ করে ১০ হাজার ৪৬৯ জন এবং অনুপস্থিত ২৩৭ জন।

আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে ১১ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ২ হাজার ৩৮৮। অংশগ্রহণ করে ২ হাজার ২৪৬ জন, অনুপস্থিত ১২১ জন এবং বহিষ্কার ১ জন।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি ভোকেশনালের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে ৩ কেন্দ্রে পরীক্ষার্থী ১৪২ জন, অংশগ্রহণ করে ১৩৯ জন, অনুপস্থিত ৩ জন।

একই বোর্ডের বিএম এর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে ৬ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৭৯৭ জন, অংশগ্রহণ করে ৭৬৮ জন, অনুপস্থিত ২৯ জন।