শিরোনাম

রাঙ্গামাটি,২১ ফেব্রুয়ারি, ২০২৬(বাসস): মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসনসহ সর্বস্তরের জনসাধারন।
শহীদ দিবস উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা ও ভালোবাসায় রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
রাত ১২টা ১মিনিটে সরকারের পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী পুস্পস্তবক অর্পণ করেন।
পরে মুক্তিযোদ্ধারা শহীদদের বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন।
পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, রাঙ্গামাটি পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসকসহ অন্যান্য নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
শহীদ বেদীতে শ্রদ্ধা জানান, রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপি’র সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সাইফুল ইসলাম শাকিলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আজ সকালে একুশের ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি সহকারে রাঙ্গামাটির বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানান সর্বস্তরের জনগণ।
দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুল আলী মঞ্চে একুশের আলোচনা সভা ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রাঙ্গামাটি জেলা শহর ছাড়াও ১০টি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।