বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর এপিএস হলেন মো. মোয়াজ্জেম হোসেন

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের-এর সহকারী একান্ত সচিব (এপিএস) পদে মো. মোয়াজ্জেম হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মো. মোয়াজ্জেম হোসেনকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে) এই নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী যতদিন এ পদে থাকবেন অথবা মো. মোয়াজ্জেম হোসেনকে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে। 

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।