শিরোনাম

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব পদে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া-কে পদায়ন করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া-কে একই মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব পদে পদায়ন করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।