শিরোনাম

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে গঠিত নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নবগঠিত মন্ত্রিসভার সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)।
আজ সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এই অভিনন্দন জানান।
জেবিএবি কেন্দ্রীয় আহ্বায়ক মো. ইকবাল হোসেন ও সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক) বিবৃতিতে বলেন, ‘দীর্ঘ প্রায় ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনে গঠিত এই নতুন সরকারকে আমরা সাধুবাদ জানাচ্ছি।’
তারা বলেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এ নবযাত্রায় ও গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারের লড়াইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে জাতি হিসেবে আমাদের নতুন আশার দরজা উন্মুক্ত করে দিয়েছে। নতুন মন্ত্রিসভা দেশবাসীর প্রত্যাশা পূরণ এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ থাকবে বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তা এবং তারুণ্যদীপ্ত দিকনির্দেশনায় বাংলাদেশ একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, সমৃদ্ধ ও মেধাভিত্তিক রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
বিগত দেড়-দশকের ফ্যাসিবাদী শাসনামল অর্থনীতির মেরুদণ্ড ব্যাংক ও আর্থিক খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে। সেখান থেকে সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সাপেক্ষে ব্যাংকিং সেক্টরের সকল অনিয়ম-অব্যবস্থাপনা দূরীকরণে নতুন সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং ব্যাংক ও আর্থিক খাতের লুটপাটকারী ও সহায়তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবে বলে জেবিএবি প্রত্যাশা করছে।
জেবিএবি আহ্বায়ক ও সদস্য সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তা ও তারুণ্যদীপ্ত দিকনির্দেশনায় বাংলাদেশ একটি আধুনিক, প্রযুক্তি-নির্ভর এবং মেধাভিত্তিক রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি সুখী-সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সকল সদস্যদের দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।