শিরোনাম

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আলিম শ্রেণিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে আগামী ১ মার্চ পর্যন্ত। তথ্য এন্ট্রির শেষ সময় ৩ মার্চ পর্যন্ত।
আজ বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ড এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সব মাদ্রাসা প্রধানের কাছে পাঠানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষা-২০২৭ আলিম শ্রেণিতে যেসব শিক্ষার্থী অনলাইনে কোনো মাদ্রাসায় ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, সেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম (ইএসআইএফ) পূরণ করার জন্য বলা হয়েছে।
অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত। তথ্য এন্ট্রির শেষ সময় ১ মার্চ। আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা। অনিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে পাঠ বিরতি ফি ১৫০ টাকাসহ ৮৩৫ টাকা।