শিরোনাম

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে এখন টেলিভিশনের ফরহাদ বিন নূর সভাপতি এবং দৈনিক জনকণ্ঠের মো. ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ঢাকসাস কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এবার কার্যনির্বাহী পরিষদের মোট ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সহ-সভাপতি পদে আমার দেশের মো. ইমরান হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের মো. আল জোবায়ের বাদশা, অর্থ সম্পাদক বাণিজ্য প্রতিদিনের সাইদুর রহমান নোমান এবং দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজনেস স্ট্যান্ডার্ডের মাহাদী হাসান নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের মো. ওয়ালিদ হাসান, টাইমস টুডের ওবায়দুল ইসলাম ও এখন টেলিভিশনের মো. রাব্বি আল রাহিদ।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর যাত্রা শুরু করে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে আসছে।
প্রতি বছর নিয়মিতভাবে সংগঠনটির নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।