বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ছবি : পিআইডি

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিসা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান, নবনিযুক্ত মন্ত্রী ড. খলিলুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ড. নালিন্দা জয়াতিসা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা পৌঁছান।