শিরোনাম

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি,২০২৬ (বাসস) : যুক্তরাজ্যের পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি অব স্টেট (ইন্দো-প্যাসিফিক) ও সমতা বিষয়ক মন্ত্রী সিমা মালহোত্রা আজ নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তিনি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সন্ধ্যায় সংসদ ভবনের কার্যালয়ে মালহোত্রা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান, নবনিযুক্ত মন্ত্রী ড. খলিলুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সিমা মালহোত্রা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা পৌঁছান।