বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ছবি : পিআইডি

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান, নবনিযুক্ত মন্ত্রী ড. খলিলুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাকিস্তানের মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজ ঢাকা পৌঁছান।

এর আগে, বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।