শিরোনাম

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সম্প্রতি ১৮ জন গবেষক পিএইচডি, ১০ জন এমফিল এবং একজন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন।
গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে কাজী ফারজানা আফরীন, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধীনে রত্না রানী দাস, দর্শন বিভাগের অধীনে মন্দিরা চৌধুরী, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধীনে আনিতা হেলেন, সংগীত বিভাগের অধীনে মো. রওশন আলম, অণুজীব বিজ্ঞান বিভাগের অধীনে মো. আব্দুল বারী, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে মোছা. উম্মে হাবিবা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধীনে মো. হাবিবুর রহমান, গণিত বিভাগের অধীনে সায়মা সুরাইয়া, রসায়ন বিভাগের অধীনে নার্গিস পারভীন, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধীনে সামশাদ নওরীণ ও সুলতানা শাহীদা আবেদীন, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে মো. সাহেদুল ইসলাম, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে শফিকুল ইসলাম ফয়সল, আইন বিভাগের অধীনে গোবিন্দ চন্দ্র মন্ডল, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধীনে মো. মাসুদুর রহমান এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে সাঈদা হক ও নাসরিন সুলতানা।
এমফিল ডিগ্রিপ্রাপ্তরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে মুহাম্মদ আবদুল আজিজ ও ফারহানা সিদ্দিকী, দর্শন বিভাগের অধীনে শামীমা আক্তার সুমা, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধীনে রাগীব নাঈম, অর্থনীতি বিভাগের অধীনে আজিমা বেগম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে মোসাম্মৎ খোদেজা বেগম, অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ বিভাগের অধীনে তাহসিনা তাবাসসুম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে মাসনাদৌল-ফেরদৌস ও তারান্নুম ফাতেমা চৌধুরী এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে জান্নাতুল আফরোজ।
অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের অধীনে নাজরা মাহজাবীন সাবেত ডিবিএ ডিগ্রি অর্জন করেন।