বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫০

মাদারীপুরে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

ছবি : বাসস

মাদারীপুর, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার শিবচর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ,ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের অধীনে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলার ২৫ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ২৫ কেজি ইউরিয়া সার, ২৫ কেজি ডিএপি সার, ২৫ কেজি এমওপি সার, ২৫ কেজি জিপসাম সার, ২০০ কেজি জৈব সার এবং ৭ কেজি কীটনাশক প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিবচর উপজেলা কৃষি অফিসার মো. আলিমুজ্জামান খানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।