শিরোনাম

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদরদপ্তরের এক খুদে বার্তায় আজ এ তথ্য জানানো হয়েছে।