বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০০
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৩

তারেক রহমান আজ সন্ধ্যায় চরমোনাইর পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার সন্ধ্যায় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকারটি সন্ধ্যা ৭টায় রাজধানীর ৫৫/১ সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা-১২১৭ এলাকায় অবস্থিত রুপায়ন স্বপ্ন নিলয়ে অনুষ্ঠিত হবে।