শিরোনাম

নাটোর, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নাটোরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিগ্রেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বাউয়েট প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে কেক কাটা হয় এবং বিশেষ মোনাজাত আয়োজন করা হয়।
বাউয়েট গেমস, স্পোটর্স এন্ড জিমনেশিয়াম ক্লাবের উদ্যোগে কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল (অব.) মো. শওকত হুসেন, পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল (অব.) হ্লা হেন মং, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর (অব.) মো. মনজিনুল মুবীন, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।