শিরোনাম

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির উন্নয়ন প্রয়াস ও দেশ গড়ার লড়াইয়ে গণমাধ্যমের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করি।
আজ শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের আহ্বান আপনারা দেশ-বিদেশে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনারা বিগত নির্বাচনে সারা দেশে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনের খবর সংগ্রহ করেছেন। দেশে-বিদেশে সর্বত্র আপনারা সেটা জানিয়েছেন। আমরা আশা করব, আগামী দিনেও আমাদের উন্নয়ন প্রয়াস, আমাদের দেশ গড়ার লড়াই, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যে কার্যক্রম, সে কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন ও সমর্থন জানাবেন।