বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৮

তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। ছবি: কোলাজ

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

এক অভিনন্দন বার্তায় ড. মোহাম্মদ মুইজ্জু বলেন, ‘আমি নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই। মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে আমি নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।’

মুইজ্জু আরও বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, আগামী বছরগুলোতে আমাদের পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদার ও বিকশিত হবে।’