বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৭
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৭

রংপুর-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন 

মো. নুরুল আমীন। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি ধানের শীষ প্রতীকে মো. সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। 

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে  নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।