বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪

দিনাজপুর-১আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মনজরুল ইসলাম

মো. মনজরুল ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মনজরুল ইসলাম ১ লাখ ৭৯ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৮১ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে  নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।