বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮

কুড়িগ্রাম-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত এনসিপির আতিকুর রহমান মোজাহিদ

আতিকুর রহমান মোজাহিদ। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী আতিকুর রহমান মোজাহিদ (শাপলা কলি) ১ লাখ ৮০ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. সোহেল হোসনাইন কায়কোবাদ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৪০৫ ভোট। এ আসনে ভোটের হার ৬৬ দশমিক ৭৪ শতাংশ।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।