বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫১

পবিত্র শব-ই-বরাত উপলক্ষ্যে বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি : বাসস

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পবিত্র শব-ই-বরাত উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। 

অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।