বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪২

ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহার বিষয়ে আচরণ বিধিমালায় সংশোধন

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারের বিষয়ে পরিবর্তন এনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় ২০২৫ এর অধিকতর সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর নিম্নরূপ অধিকতর সংশোধন করল- ভোটার স্লিপ ১২ (বারো) সেন্টিমিটার দ্ধ ৮ (আট) সেন্টিমিটার আকারের অধিক হতে পারবে না; কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো নির্বাচনী এলাকার একক কোনো জনসভায় প্রয়োজনীয় সংখ্যক মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন।’