বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৭

বিএমইউ অফিসার্স এ্যাসোসিয়েশন গঠন : ইয়াহিয়া সভাপতি আমিন সাধারণ সম্পাদক

ছবি : বাসস

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইয়াহিয়া খাঁনকে সভাপতি ও মাহমুদুল হাসান আমিনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর ৬৩ সদস্য বিশিষ্ট অফিসার্স এ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিএমইউর প্রক্টর ডা. শেখ ফরহাদ এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন- ডা. হাসনাত আহসান। সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, মোহাম্মদ আনিছ উর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম, মো. নাজমুল হোসেন (শামীম), মো. আনিছুজ্জামান, মোহাম্মদ শহিদ উল্লাহ, মইনুল হক মুন্না, মোহাম্মদ আজিজুর রহমান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- মোহাম্মদ মোশারফ হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেকুর রহমান, এম.জি. আজম তৌহিদ, এ কে এম সাইদুল ইসলাম (খোকন), মো. জহিরুল ইসলাম, নোমান আল মাহমুদ, মুহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া, মোছা: ফেরদৌসী আক্তার। কোষাধ্যক্ষ হয়েছেন- মোহাম্মদ বদরুল হুদা, সহ-কোষাধ্যক্ষ কে.এম. মাহবুবুল আলম। প্রচার সম্পাদক শামীম আহম্মদ। সহ-প্রচার সম্পাদক সৈয়দ ইসবাহুর রহমান দিপু,  সহ-প্রচার সম্পাদক মো. শফিকুর রহমান সুমন ও মুহাম্মদ ইলিয়াছ ফিরোজ। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন- মহসিন আকন্দ, হাছান আহমেদ ফারুকী, মো. শহিদুল ইসলাম। দপ্তর সম্পাদক মো. আশরাফ-উজ-জামান, সহ-দপ্তর সম্পাদক মো. এহসানুল হক। বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, সহ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. বেলাল উদ্দিন। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক খন্দকার আবুল খায়ের, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আকমল হোসেন। ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফরীদ উল্লাহ খান। মহিলা বিষয়ক সম্পাদক রেফাত সুলতানা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হলেন মো. আকরাম হোসাইন। সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হলেন মো. শামীম, মো. সাইফুল আলম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হলেন মো. নাজমুল হোসেন, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হাকিম। আইন বিষয়ক সম্পাদক হলেন আবদুল্লাহ হাসান এবং সহ-আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন। 

সদস্য হয়েছেন সাবিনা ইয়াসমিন, খন্দকার শফিকুল হাসান (রতন), মাসুদ রানা, ড. মোস্তফা কামাল পাশা, মো. আকতারুজজামান, নাছির উদ্দিন ভূঁঞা, কামরুন নাহার, সুফিয়া বেগম, মোহাম্মদ লুৎফর রহমান, মো. বোরহান উদ্দিন, মোছা. নাহিদা আক্তার, মোছা. শামীমা বেগম, এটি.এম. আমিনুল ইসলাম, মো. মারুফ হোসেন, মো. মাহবুবুল হক সরকার, মো. মোজাম্মেল হক মাখন, এবং মো. কাউছার আহমেদ।