বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৩
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৫

ডিগ্রি ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে পারবেন। শিক্ষার্থীদের ডাটা নিশ্চায়ন করার জন্য কলেজ কর্তৃপক্ষকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনালী সেবার মাধ্যমে কলেজ কর্তৃক টাকা জমা দেওয়ার তারিখ ১৮ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত তারিখের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাই সংশ্লিষ্ট পরীক্ষার্থী ও কলেজসমূহকে নির্দিষ্ট সময়ের মধ্যেই সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

গত ৯ ডিসেম্বর প্রকাশিত মূল বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।