শিরোনাম

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নানা কর্মসূচির মাধ্যমে আগামী ৭ ফেব্রুয়ারি ‘বাংলা ইশারা ভাষা দিবস’ উদযাপন করবে সরকার।
দিবসটির মূল প্রতিপাদ্য ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’।
‘বাংলা ইশারা ভাষা’ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।