শিরোনাম

সাতক্ষীরা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : গণভোটে ‘হ্যাঁ’ বলুন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় গণসংযোগ করেছে ইসলামী ছাত্রশিবির।
আজ সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় এ গণসংযোগ করা হয়।
গণসংযোগে অংশগ্রহণ করেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, খুলনা মহানগরের সেক্রেটারি রাকিব হাসান, সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন, শহর শিবিরের সভাপতি আল মামুন, সেক্রেটারি মেহেদী হাসানসহ অন্যান্যরা।
গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইনছাফভিত্তিক একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে। হ্যাঁ জয়যুক্ত হলে জুলাই বিপ্লবে শহীদদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ হবে।