বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৬
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩০

জবি উপাচার্য ও ট্রেজারারের সঙ্গে ইউট্যাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

ছবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর নবনির্বাচিত কমিটি আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ে জবি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তারা।

এ সময় ইউট্যাব জবি শাখার কার্যনির্বাহী কমিটির সভাপতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।