বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৭

নাটোরে বিশ্ব জলাভূমি দিবস পালিত

আজ সোমবার দুপুর সাড়ে বারোটায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে লোকজ জ্ঞান ও সাংস্কৃতিক ঐতিহ্যে করি জলাভূমি সংরক্ষণ’-এই প্রতিপাদ্য বিষয়ে জেলায় বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে।ছবি: বাসস

নাটোর, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ‘লোকজ জ্ঞান ও সাংস্কৃতিক ঐতিহ্যে করি জলাভূমি সংরক্ষণ’-এই প্রতিপাদ্য বিষয়ে জেলায় বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ সোমবার দুপুর সাড়ে বারোটায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীববৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্রের সভাপতি ড. হেলাল উদ্দিন।

জীববৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন করেন জেলা প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার এবং  সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

সভায় বক্তারা বলেন, আগামী প্রজন্মের জন্যে নিরাপদ আবাস ভূমির জন্যে পরিবেশ এবং জীববৈচিত্র্যের সুরক্ষা প্রদান একান্ত অপরিহার্য। আর এজন্যে প্রয়োজন সুরক্ষিত জলাভূমি। এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। 

বক্তারা চলনবিলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্যে চলনবিল কর্তৃপক্ষ গঠনের জন্যে সরকারের নিকট দাবি জানান।

বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন ফেডারেশনের সহযোগিতায় জীববৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্র এ সভার আয়োজন করে।