বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১০

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮

রাজশাহী, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ জন, মাদক মামলার ২ জন ও অন্যান্য মামলার আসমি ৫ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।