বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩০

পটুয়াখালীতে মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ ও জাল বিতরণ

বাউফলে ২০২৫-২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় মৎস্য সংশ্লিষ্ট আইন এবং এর বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ ও জেলেদের মাঝে জাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

পটুয়াখালী, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার বাউফলে ২০২৫-২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় মৎস্য সংশ্লিষ্ট আইন এবং এর বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ ও জেলেদের মাঝে জাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুর ১২.৪৫ মিনিটে বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই প্রশিক্ষণ ও জাল বিতরণ অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় উপজেলার ২০ জন মৎস্যজীবী অংশগ্রহণ করেন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। আর সভাপতিত্ব করেন বাউফল 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। 

প্রধান অতিথি বলেন, মৎস্য আইনের প্রতি সবার শ্রদ্ধাশীল হতে হবে। সরকার আপনাদের মৎস্যজীবীদের পাশে আছেন। আপনাদের অবশ্যই মৎস্য আহরণের সরকারি লাইসেন্স নিতে হবে।
তিনি আরো বলেন, ১০ ইঞ্চির নিচে ইলিশ আহরণ করা যাবে না। জাটকা ধরা দণ্ডনীয় অপরাধ৷ এছাড়া অবৈধ জাল আমরা ব্যবহার করবো না। আর বেহুন্দী জাল উচ্ছেদ করতে আপনাদের সহায়তা প্রয়োজন। দেশের সম্পদ রক্ষার জন্য সকলের সহযোগিতা কাম্য।

সভাপতিত্বের বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নিষিদ্ধ সময়ে আপনারা মাছ ধরলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা চাই আপনারা নতুন জাল পেয়ে সরকারি বিধি নিষেধের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। 

এই সরকারি জাল নিয়ে কাউকে দিতে পারবেন না এবং বিক্রিও করতে পারবেন না। এছাড়া জেলেদের সন্তানদের লোখাপড়ার ক্ষেত্রে সহায়তা করবো।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ।
প্রশিক্ষণ শেষে উপজেলার ১৫০ জন জেলেদের মাঝে বৈধ জাল, চাকতি এবং ফ্লুট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, উপসহকারী প্রকৌশলী মো. ফয়সাল ফরাজিসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।