বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৪

ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রোববার ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ছবি : বাসস

ঝিনাইদহ, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

প্রশিক্ষণ চলবে আগামীকাল সোমবার পর্যন্ত। আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাশ, জেলা নির্বাচন অফিসার মো. আবুল হোসেন, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট নির্মল কান্তি তালুকদার, জেলা তথ্য কর্মকর্তা আব্দুর রউফ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি এম রায়হান, আসিফ ইকবাল কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।

দুদিন ব্যাপী কর্মশালার প্রথম দিন রোববার প্রশিক্ষণ প্রদান করেন প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি) র রিসোর্স পারসন খাজা মাঈন উদ্দিন ও সাহানোয়ার সাঈদ শাহিন। 

কর্মশালায় ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় কর্মরত ৫০ জন সংবাদকর্মী অংশ নেন।