শিরোনাম

খুলনা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক।এই মন্তব্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, তিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। আপসহীন নেতৃত্বের মাধ্যমে স্থান করে নিয়েছেন সবার হৃদয়ে।
গতকাল সোমবার বাদ জোহর শতরূপা মোড়ে ১৮নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান।
নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা-উত্তর বাংলাদেশের এক অনন্য রাষ্ট্রনায়ক ও জাতীয় ঐক্যের প্রতীক। গণতন্ত্র, জনগণের অধিকার, সাংবিধানিক শাসন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আপসহীন নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
তিনি বলেন, আসন্ন নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ। এটি এ জন্য গুরুত্বপূর্ণ, কারণ মানুষ এত দিন তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দীর্ঘদিন পর তারা ভোটাধিকার ফিরে পেয়েছে। গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাদ আসর মসজিদ সংলগ্ন মাঠে পিটিআই মসজিদের সাবেক ইমাম ও খতিব হাফেজ মো. মাকসুদুর রহমান এর নামাজে জানাযায় অংশগ্রহণ করেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।
পরে তিনি ২০নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজনে ফেরিঘাট জিন্না মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মারুফ বিল্লাহ।
বাদ মাগরিব ২৫নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের আয়োজনে কুবা মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান।
পরে তিনি ১৭নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরন করেন নজরুল ইসলাম মঞ্জু।
বাদ এশা ২৯নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের আয়োজনে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে মেজবাহ উদ্দিন মিজুর সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নজরুল ইসলাম মঞ্জু। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাজী মো. রাশেদ, রেহেনা ঈসা, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, এ্যাড. গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, জালাল শরীফ, একরামুল হক হেলাল, গিয়াস উদ্দিন বনি, আল জামাল ভুইয়া, মারুফ আল রশিদ, নাজমুল হক মুকুল, শাসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, মেজবাহ উদ্দিন মিজু, আজিজুর রহমান আজিজ, মঞ্জুর হাসান অপু, আসিফ ইকবাল লিটন, মেহেদী হাসান সোহাগ, তরিকুল ইসলাম সোহান, রিয়াজুর রহমান রিয়াজ, শাহানা রহমান, বিলকিস বেগম প্রমুখ।