বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৭:২২

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১

রাজশাহী, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ৪১ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন, মাদক মামলার ৫ জন ও অন্যান্য মামলার আসামি ৩৪ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।